মুম্বই: প্রথম সিরিজের সাফল্যের পর আসছে দ্বিতীয় সিরিজ। শেষ হল তারই কাজ। সোশ্যাল মিডিয়ায় জানালেন সুস্মিতা (Susmita Sen)। বললেন, কেমন ছিল ‘আরিয়া ২’ (Aarya)-এ কাজের অভিজ্ঞতা।
শেষ এক বছর ধরে ওয়েব সিরিজের খ্যাতি বেশ বেড়েছে। দর্শকেরা এখন সিরিয়াল, সিনেমার সঙ্গে ওয়েব সিরিজকে সমান গুরুত্ব দিচ্ছেন। আর সে কারণেই পরিচালক-প্রযোজকেরা নতুন নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন ওটিটি দুনিয়ায়। দর্শকদের চাহিদার্থে, তাদের ভালো গল্প উপহার দিতে বলিতারাকাও ডেবিউ করছেন ওটিটি-তে। আর এই তালিকায় সইফ আলি খান থেকে শাহিদ কাপুর কে নেই। কিছুদিন আগে আরিয়া ওয়েব সিরিজ দিয়ে কামব্যাক ও ওটিটি-তে ডেবিউ করেছেন সুস্মিতা সেন। একেবারে অন্য রকম গল্প নিয়ে মুক্তি পেয়েছিল এই সিরিজ।
ক্রাইম থ্রিলার ‘আরিয়া’-তে দেখা গিয়েছিল নায়িকা অন্ধকার দুনিয়ার সঙ্গে যুক্ত। একদিকে পরিবার, অন্যদিকে খুন, ব্যবসা সব নিয়ে জড়জড়িত তিনি। কিন্তু, শেষে বুদ্ধি ও শক্তি দিয়ে সব ঠিক করে নেয় সে। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। ওটিটি মুক্তির পরই বেশ সফল হয়েছিল সিরিজটি। দর্শক মহলে প্রশংসা কুড়ায় ছবির গল্প ও তারকাদের অভিনয়। দর্শকদের চাহিদার্থেই ‘আরিয়া ২’ তৈরির পরিকল্পনা করেন পরিচালক-প্রযোজক। আর এবার শেষ হল তারই কাজ।
‘আরিয়া ২’ প্রসঙ্গে সুস্মিতা জানান, ‘আরিয়া ২’-এর শেষের অংশের কাজ বাকি। যা শীঘ্রই তারা করে ফেলবেন। সুস্মিতা জানান, তিনি বেশ আশাবাদী। আরিয়ার প্রথম সিজিনটি যেভাবে দর্শকরা ভালোবাসা দিয়েছিল তা তিনি আশাও করেননি। তাই দ্বিতীয়টিও দর্শকদের মনে জায়গা পাবে, তা আশা করেন সুস্মিতা।
আরিয়া ওয়েব সিরিজে সুস্মিতা ছাড়াও অভিনয় করেন, চন্দ্রচূড় সিং, শিখন্দর খের, নমিতা দাস, মনিষা চৌধুরী, অঙ্কুর ভাটিয়া, ফ্লোরা সাইনি-সহ আরও অনেকে। কিন্তু, ‘আরিয়া সিজিন ২’-তে কে কে থাকছে তা এখনও পরিষ্কার নয়। সিরিজের গল্প প্রসঙ্গেও তেমন আন্দাজ পাওয়া যায়নি। কবে এই নতুন সিরিজ রিলিজ করবে তা জানা যায়নি। তবে, অনেকেরই আশা আরও চমক নিয়ে আসছে নতুন সিরিজ। এই সিরিজের গল্পে থাকবে আরও রোমাঞ্চ, আরও রহস্য।
The post বাকি ‘আরিয়া ২’-র শেষাংশের কাজ, জানালেন সুস্মিতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3w3Jdz8
No comments:
Post a Comment