আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও হবে ভারী বৃষ্টি। বিগত কিছুদিন ধরেই আকাশে রোদের দেখা নেই। মেঘ-বৃষ্টির লুকোচুরির মাঝেই এই সপ্তাহে আবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে রাজ্য জুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার এবং মালদহে জারি হয়েছে হলদু সতর্কতা।
তবে শুধু উত্তরবঙ্গে নয় একই সাথে দক্ষিনবঙ্গেও বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতা সহ, দুই পরগণা, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ এই জেলাগুলিতে বুধবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ সহ অতিভারি বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছে।
আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
The post বজ্রবিদ্যুৎ সহ অতিভারি বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3x12X7W
No comments:
Post a Comment