
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চরমে রয়েছে। একুশের নির্বাচনের আগে একে অপরকে একবিন্দু ছেড়ে কথা বলেননি, তবে এই মধ্যেও ফের সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদির জন্য পৌঁছে দিলেন আমের ঝুড়ি। প্রতি বছরই দিল্লির বঙ্গভবনের কর্তারা বিভিন্ন কেন্দ্রীয় দলের নেতাদের বাড়িতে এই বিশেষ উপহার পাঠিয়ে থাকেন।
লক্ষণভোগ থেকে, ল্যাংড়া, হিমসাগর বিভিন্ন প্রজাতির আমের ঝাঁকা পৌঁছে গেল নরেন্দ্র মোদি থেকে শুরু করে রামনাথ কোবিন্দ, সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে। মালদহের বিখ্যাত এম সকলকে উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশের নির্বাচনের আগে কেন্দ্রীয় বিজেপি নেতারা রাজ্যে এসে একের পর এক তীর শানিয়েছেন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে। চুপ করে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও দিয়েছেন যোগ্য জবাব তবে সেসবের ফাঁকেই একটু অন্যরকম উপহার দিলেন তিনি। এমন উপহার অবশ্য এর আগেও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ভোটে জেতার পরেই এমন উপহার দেওয়াকে বাঁকা ভাবে দেখছেন অনেকেই।
The post সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিলেন আমের ঝুড়ি appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3y5HKKa
No comments:
Post a Comment