রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের জন্য সুনীল ছেত্রীর নাম সুপারিশ করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 30, 2021

রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের জন্য সুনীল ছেত্রীর নাম সুপারিশ করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন

নয়াদিল্লিঃ দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের জন্য ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নাম সুপারিশ করতে চলেছে। অপরদিকে অর্জুন পুরস্কারের জন্য ভারতের মহিলা ফুটবলার বালা দেবীর নাম সুপারিশ করার কথা ভাবছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। যদিও সরকারিভাবে এখনও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে একথা ঘোষণা করা হয়নি, তবে সংস্থার অন্দরের বিভিন্ন সূত্র থেকে এমন কথাই জানা যাচ্ছে।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ( All India Football Federation ) এক সূত্র এই বিষয়ে বলেছেন, ‘খেল রত্নের জন্য আমরা সুনীল ছেত্রীর ( Sunil Chhetri ) নাম সুপারিশ করব। যদিও এখনও আমাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া বাকি রয়েছে। এছাড়া অর্জুন পুরস্কারের জন্য আমরা বালা দেবীর নাম সুপারিশ করতে চলেছি’। উল্লেখ্য, চলতি বছরের জাতীয় স্পোর্টস পুরস্কারের জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ জুন। তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক পরে সময়সীমা বাড়িয়েছে। স্পোর্টস পুরস্কারের জন্য এবছর ক্রীড়াব্যক্তিত্ব থেকে শুরু করে কোচ- সবার নামই ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।

২০২২ ফিফা বিশ্বকাপের (FIFA Worldcup) যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোল করে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বিশ্ব ফুটবলে দেশের জার্সি গায়ে সক্রিয় গোলস্কোরার হিসেবে আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে টপকে গিয়েছিলেন। যদিও চলতি কোপা আমেরিকায় দেশের জার্সি গায়ে মেসি গোল করে আবার ভারত অধিনায়ককে পিছনে ফেলে দিয়েছেন।

গত বছর রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, টেবিল টেনিস প্লেয়ার মনিকা বাত্রা, কুস্তিগির বীনেশ ফোগত, ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপাল এবং প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু। গত বছর প্রথমবার পাঁচ জন খেলোয়াড় দেশের ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। অর্জুন পুরস্কারের জন্য ভারতের মহিলা ফুটবলার বালা দেবীর নাম সুপারিশ করার কথা ভাবছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

The post রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের জন্য সুনীল ছেত্রীর নাম সুপারিশ করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UOaj09

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages